• বুধ. জুন ২৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

লন্ডনে সংবর্ধনা পেলেন মেয়র গোলাম কবির

মার্চ 11, 2024

রাজিউল হাসান পলাশঃ ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র গোলাম কবিরকে সংবর্ধনা প্রদান করেছেন লন্ডনে বসবাসরত ধামরাই ও সাভারবাসী।

রবিবার (১০ মার্চ) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় একটি জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে মেয়র গোলাম কবিরকে সংবর্ধনা প্রদান করা হয়।

সংশ্লিষ্ট সুত্র জানায়, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবির সম্প্রতি একটি সম্মেলনে যোগ দেন যুক্তরাজ্যে। সম্মেলন শেষে তিনি যুক্তরাজ্যের বিভিন্ন প্রদেশ ঘুরে লন্ডনে অবস্থান করেন। লন্ডনে বসবাসরত ধামরাই সাভারবাসীরা এ খবর পেলে তারা মেয়র গোলাম কবিরকে সংবর্ধনা প্রদানের অনুষ্ঠানের আয়োজন করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসীরা নিজদের সংগ্রাম ও সাফল্যের কথা তুলে ধরেন। দেশের স্মৃতি এবং শৈশব নিয়ে আলোচনা করেন অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম কবির বলেন, প্রবাসীরা দেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত করে। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স অর্থনীতির মূল চালিকাশক্তি। গত কয়েক দশকে বাংলাদেশের অর্থনীতিতে রেমিট্যান্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমাদের প্রবৃদ্ধির অন্যতম নিয়ামক হিসেবে প্রবাসীদের পাঠানো এই অর্থকে বিবেচনা করা হয়ে থাকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলার মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজন, ধামরাইয়ের কৃতী সন্তান প্রবাসী আব্দুল হালিম, সাবেক ছাত্রলীগ নেতা ও প্রবাসী তৌহিদ আনোয়ার জগলু, সদ্য প্রবাসী গণ বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্র হিমেল আহমেদ সহ ধামরাই ও সাভারের লন্ডন প্রবাসীগণ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.