• বুধ. জুন ২৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সেরা ত্রাণ ও দুর্যোগ মন্ত্রীর স্বীকৃতি পেতে যাচ্ছেন ডাঃ এনামুর রহমান

আগস্ট 9, 2023

রাজিউল হাসান পলাশঃ ডাঃ এনামুর রহমান যিনি পেশায় একজন চিকিৎসক। সেবামূলক পেশাতে তিনি সফল হিসেবেই নিজেকে প্রমান করেছেন। চিকিৎসা সেবার পাশাপাশি এলেন রাজনীতিতে এখানেও তিনি স্বাক্ষর রাখলেন সেরা হিসেবেই। প্রথমে জাতীয় সংসদ সদস্য এবং পরবর্তীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী। এই দপ্তরে যোগদানের পর রাষ্ট্রের বড় বড় দুর্যোগের সময় জনগণের পাশে থেকেছেন দিনরাত সমানে।

এবার এই মন্ত্রনালয়ের দায়িত্ব সঠিকভাবে পালন করায় আন্তজার্তিকভাবে সম্মাননা পেতে যাচ্ছেন প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান।

ইন্টারন্যাশনাল জার্নালিস্ট এসোসিয়েশনের ডেভেলপমেন্ট বেসিস বিশেষ প্রতিবেদন পাচঁ বছর পরপর প্রকাশিত হয়। বিশ্বের বিভিন্ন দেশের সফল মন্ত্রীদের তথ্য উপাত্ত সংগ্রহপূর্বক একটি প্রতিবেদন প্রকাশ করা হয় এবং সেরা মন্ত্রীর স্বীকৃতি দেয়া হয়। সেই ধারাবাহিকতায় (আই জে এ) এর বাংলাদেশ প্রতিনিধি রানা চৌধুরী বাংলাদেশ সরকারের ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমানের কর্মদক্ষতা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক উন্নয়নের সুপরিকল্পনা তথা সার্বিক সাফল্য নিয়ে তথ্য পেশ করেন।

সেখানে দুর্যোগ ব্যবস্থাপনা অগ্রসরমান নতুন প্রকল্প, দুর্যোগ ব্যবস্থাপনায় কল্যাণমুখী পদক্ষেপ ও ডিজিটালাইজড প্রোগ্রাম সহ বিভিন্ন অগ্রগতি তুলে ধরা হয়। প্রতিমন্ত্রী একজন সৎ নিষ্ঠাবান কর্মবীর হিসেবে তুলে ধরা হয়। প্রতিবেদনের ভিত্তিতে বিশ্বের সেরা মন্ত্রীর স্বীকৃতি পেতে যাচ্ছেন ডাঃ এনামুর রহমাম (এমপি)।

এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ‘ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) নারীর ক্ষমতায়ন’ উদ্যোগের স্বীকৃতি হিসেবে ‘এসডিজি অর্জনে জেন্ডার-রেসপন্সিভ সেবা ক্যাটাগরিতে ‘জাতিসংঘ জনসেবা পদক ২০২১’-এ ভূষিত হয়েছেন এই প্রতিমন্ত্রী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.