• মঙ্গল. জুলাই ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় জাতীয় বীমা দিবসে র‍্যালি ও উদ্বুদ্ধকরণ সভা

মার্চ 2, 2024

মনির মোল্যা সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
“করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে ফরিদপুরের সালথায় জাতীয় বীমা দিবস ২০২৪ইং উদযাপন উপলক্ষ্যে র‍্যালি ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত সভা অনুষ্ঠিত হয়। দিবসটির শুরুতে উপজেলা পরিষদের চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে সালথাসদর বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সূচনা স্থানে এসে শেষ হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. তুরাজ, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল রসিদ মিয়া, জীবন বীমা কর্পোরেশনের সিনিয়র উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ সাহিদ মোল্যা, উপজেলা জাইকা কর্মকর্তা মো. রিফাত রিয়াজ, সালথা থানার উপপরিদর্শক (এসআই) মো. হারুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

০২ মার্চ ২০২৪

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.