• সোম. জুলাই ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথার জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফেব্রু. 26, 2024

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথার জয়ঝাপ প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবার লাবু চৌধুরী।

এসময় বিদ্যালয়ের সভাপতি ও রাজধানী উন্নয়ন কতৃপক্ষ রাজউকের সদস্য (এস্টেট ও ভুমি) যুগ্ম সচিব মোহাম্মদ নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান বালী, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, গট্টি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবু জাফর মোল্যা, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিরাজ আলী, সমাজ সেবক ঈব্রাহিম মৃধা, আওয়ামীলীগ নেতা খোরশেদ খান, উপজেলা কৃষকলীগ সভাপতি সেলিম মোল্যাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী এমপি বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলোয় মণোযোগী হতে হবে। গান-বাজনা ও সাংস্কৃতিক চর্চায় এগিয়ে যেতে হবে এগিয়ে যেতে হবে সকলকে। শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত চর্চা করতে হবে।

অত্র বিদ্যালয়ের সভাপতি ও রাজধানী উন্নয়ন কতৃপক্ষ রাজউকের সদস্য (এস্টেট ও ভুমি) যুগ্ম সচিব মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের শিক্ষার্থী ও অভিভাবকদের কে আরো সচেতন হতে হবে। শরীরচর্চা ও খেলাধুলায় সকল শিক্ষার্থীকে মনোযোগী হতে হবে।

২৬ ফেব্রুয়ারি ২০২৪

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.