• বুধ. জুলাই ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

এলাকায় শান্তি প্রতিষ্ঠা করাই আমার প্রথম কাজ- লাবু চৌধুরী এমপি

ফেব্রু. 20, 2024

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও কৃষি গবেষক শাহাদাব আকবর লাবু চৌধুরী এমপি কবলেছেন এলাকায় শান্তি প্রতিষ্ঠা করাই আমার প্রথম কাজ। এই এলাকায় আমার মা প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী দীর্ঘ ৪০বছর আপনাদের সেবা করেছেন। আমিও আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করে যাচ্ছি। এই এলাকা আপনাদের সাথে নিয়ে কাইজা-দাঙ্গা মুক্ত করবো ইনশাআল্লাহ। এখানে কোন মাদক কারবারী সন্ত্রাসীদের জায়গা হবে না। ফরিদপুর-২ আসনের জনগণের শান্তি নিশ্চিন্ত করাই আমার লক্ষ।

(২০ ফেব্রুয়ারি) মঙ্গলবার দুপুরে ফরিদপুরের সালথা উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা ও উপজেলা পরিষদের মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, দেশে কিভাবে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে হয় সেটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছেন। শেখ হাসিনার হাত ধরেই দেশ আজ উন্নয়নের রোল মডেল।একমাত্র শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় থাকে তখনই দেশের উন্নতি হয়। তাই দেশের উন্নয়নে সবাইকে শেখ হাসিনার পাশে থেকে সহযোগিতার করার আহ্বান জানান তিনি।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, সালথা থানার অফিসার ইনচার্জ ওসি মো. ফায়েজুর রহমান, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, ইউপি চেয়ারম্যান খন্দকার শাহিন, হাবিবুর রহমান লাভলু, খায়রুজ্জামান বাবু, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, বাচ্চু মাতুব্বার, হালিম মিয়া, সালথা প্রেসক্লাবের সহ-সভাপতি মনির মোল্যা, সাধারন সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, সিনিয়র সাংবাদিক আবু নাসের হুসাইনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন।

২০ ফেব্রুয়ারি ২০২৪

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.