• সোম. সেপ্টে. ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল বৃদ্ধা নারীর

ফেব্রু. 3, 2024

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় চাকায় পিষ্ট হয়ে নির্মলা রানী পতনদার (৭৫) নামের এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (০৩ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় সালথা সদর বাজারের স্কুল রোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত নির্মলা রানী পতনদার ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউপির মৃত বিনয় কুমার পতনদারের স্ত্রী।

নিহতের পরিবার জানান, নিহত নির্মলা রানী নাতির মোটরসাইকেলে উপজেলার আটঘর ইউনিয়নের চাউলিয়া মেয়ের বাড়িতে যাচ্ছিলেন। সালথা সদর বাজার পার হওয়ার পর স্কুল রোড় এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে আসা (ঢাকা মেট্রো ট ১৪-৬১৪৪) ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটির ওপর উঠে যায়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান। তবে এসময় মরটসাইকেল ও চালকের তেমন কোন ক্ষতি হয়নি। ঘটনা স্থল থেকে ট্রাক চালক ট্রাক রেখে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান (পিপিএম) বলেন, খবর পেয়ে সালথা থানা পুলিশের একটি টিম লাশ ও ঘাতক ট্রাক থানায় নিয়ে আসে। এ ব্যাপারে অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

০৩ ফেব্রুয়ারি ২০২৪

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.