• রবি. সেপ্টে. ২০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ফরিদপুর- ২ পুনরায় এমপি নির্বাচিত হলেন লাবু চৌধুরী

জানু. 7, 2024

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুর-২ আসনে (সালথা-নগরকান্দা) পুনরায় জয়ী হয়েছেন নৌকার প্রার্থী শাহাদাব আকবর চৌধুরী লাবু। রবিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় ভোটগণনা শেষে মোট ১১৫ কেন্দ্রের সবকটির ফলাফল ঘোষণা করা হয়। এতে আওয়ামী লীগ প্রার্থী শাহাদাব আকবর চৌধুরী লাবু নৌকা প্রতীকে পেয়েছেন ৮৭ হাজার ১৯৪ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এ্যাড: জামাল হোসেন মিয়া ঈগল প্রতীকের পেয়েছেন ৮৫ হাজার ২৩২ ভোট। নৌকার প্রার্থী ১ হাজার ৯৬২ ভোটে নৌকা বিজয়ী হয়েছেন। এই আসনে ভোট পড়েছে ৪০.৯১ শতাংশ। এ আসনে মোট ভোটার ৩ লাখ ০৭ হাজার ৫৬৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৯ হাজার ৭৮৮ জন। নারী ভোটার ১ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন। উল্লেখ্য, এর আগে সাবেক সংসদ সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে ১১ সেপ্টেম্বর ২০২২ ওই আসনটি শূন্য হয়। গত ২৬ সেপ্টেম্বর, ২০২২ তারিখে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুর পর তার ছোট ছেলে শাহদাব আকবর চৌধুরী লাবু ফরিদপুর-২ সংসদীয় আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে বিজয় লাভ করেছিল।

৮ জানুয়ারি ২০২৪

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.