• রবি. সেপ্টে. ২০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’র গট্টিতে নৌকার পক্ষে উঠান বৈঠকে জনতার ঢল

ডিসে. 28, 2023

মনির মোল্যা: সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের গট্টি চেয়ারম্যান বাড়িতে নৌকার পক্ষে উঠান বৈঠকে জনতার ঢল নেমেছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে গট্টি ইউনিয়ের মরহুম সাবেক চেয়ারম্যান মুকুল মিয়ার বাড়িতে নৌকার পক্ষে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-২ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী এমপি।

এসময় সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ওয়াদুদ মাতুব্বার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন, প্রবিন আওয়ামীলীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, গট্টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু জাফর মোল্যা, আওয়ামীলীগ নেতা খোরশেদ খান, কাজী মোনায়েমসহ স্থানীয় হাজারো নেতাকর্মী ও নৌকার সমর্থক।

এসময় প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী এমপি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসনে খেলা হবে। খেলা হবে জনগনের সাথে মোনাফেক বেইমানদের। এই খেলায় জয়ী হবে সাধারণ জনগণ। সাধারণ জনগণ নৌকার পক্ষে ছিল, নৌকার পক্ষে আছে নৌকার পক্ষেই থাকবে ইনশাল্লাহ। নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা শান্তির প্রতীক তাই আগামী ৭ তারিখের নির্বাচনে নৌকা মার্কায় সবাইকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাই। এলাকায় শান্তি শৃঙ্খলা সমুন্নত রাখতে নৌকার কোন বিকল্প নেই। আমার মা সৈয়দা সাজেদা চৌধুরী ছিলেন আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারী। সালথা-নগরকান্দার যত উন্নয়ন সবকিছুই তার হাত দিয়ে হয়েছে। মায়ের মত আমিও আপনাদের পাশে থেকে সারা জীবন আপনাদের সেবা করে যেতে চাই। আপনাদের সুখে দুঃখে সবার সাথে মিলেমিশে থাকতে চাই। আজকে যারা টাকার জন্য দলের সাথে বেঈমানি করছে তাদেরকে আর দলে স্থান দেওয়া হবে না।

২৮ ডিসেম্বর ২০২৩

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.