• সোম. সেপ্টে. ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় নৌকার পক্ষে লাবু চৌধুরীর গণসংযোগ ও নির্বাচনী সভা

ডিসে. 23, 2023

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের উজিপুরে নৌকার পক্ষে গণসংযোগ ও নির্বাচনী সভায় নৌকায় ভোট চাইলেন ফরিদপুর-২ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী এমপি।

শনিবার (২৩ ডিসেম্বর) দিনব্যাপী গণসংযোগ ও বিকাল ৪টায় উজিরপুর-সাধুহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগ নেতা ডাঃ প্রদীপ কুমারের সভাপতিত্বে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চেয়ে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ফরিদপুর-২, আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী এমপি।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, এ্যাডভোকেট হাবিবুর রহমান, যদুনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, সহ সভাপতি মোঃ আকরাম হোসেন, আওয়ামী লীগ নেতা আবু বকর ছিদ্দীক, আবু তালেপ মোল্যা, সৈয়দ মাহতাব হোসেন মিল্টন, সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম, ফারুক মাতুব্বর, উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি খন্দকার সাজ্জাদ হোসেনসহ হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক।

এসময় প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী বলেন, ফরিদপুর দুই আসনের যত উন্নয়ন সব আওয়ামী লীগ সরকারের আমলে আমার মায়ের হাত ধরেই হয়েছে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার কোন বিকল্প নেই তাই সবাইকে নৌকায় ভোট দেয়া আহবান জানাই।

২৩ ডিসেম্বর ২০২৩

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.