
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় সৈয়দা সাজেদা চৌধুরী স্মৃতি ৮দলীয় সিক্সার সাইড ক্রিকেট টুণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকালে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া বাজার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
বাহিরদিয়া যুব সংঘ বনাম বলিভদ্রদিয়া যুব সংঘের মধ্যেকার খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বাহিরদিয়া যুব সংঘ ৫ উইকেটে জয়লাভ করে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পুরস্কার বিতরণ করেন ফরিদপুর-২, আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, গিয়াস উদ্দিন গিয়াস, আওয়ামী লীগ নেতা সিরাজ মোল্যা, বাদশা মাতুব্বার, হাজ্বী নুরুল ইসলাম মোল্যা, মহিদুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্যা, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু সহ আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
১৪ ডিসেম্বর ২০২৩
