• শুক্র. সেপ্টে. ২৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বৃহত্তর ঢাকা সমিতি, ইতালির সাধারণ সম্পাদক প্রার্থী হচ্ছেন রনি

নভে. 18, 2023

ঐতিহ্যবাহী সংগঠন বৃহত্তর ঢাকা সমিতি, ইতালির নব কমিটি গঠনকল্পে দেশের রাজধানীর রোমে নির্বাচনী আমেজ বইছে। সংগঠনের প্রাচীর খ্যাত মুন্সিগঞ্জ বিক্রমপুরবাসী এবার আনুষ্ঠানিকভাবে সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী ও সামাজিক ব্যক্তিত্ব শাহাদাত হোসেন রনি র নাম ঘোষণা ও প্রচারণা শুরু হয়েছে।

বাংলাদেশি কমিউনিটির শীর্ষ নেতা, বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি ও ধূমকেতুর কর্ণধার নুরে আলম সিদ্দিকী বাচ্চুর সভাপতিত্বে এবং এলিন আহমেদ মিঠু ও আমিনুল ইসলামের যৌথ সঞ্চালনায় মতবিনিময় সভায় শাহাদাত হোসেন রনি’র সমর্থনে মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতি সহ বিক্রমপুরবাসীর মিলন মেলায় পরিণত হয়।

কমিউনিটির নেতৃবৃন্দ ও সাংবাদিকরা বক্তব্যে বৃহত্তর ঢাকা সমিতি ইতালির সাধারণ সম্পাদক হিসেবে শাহাদাত হোসেন রনি’র প্রার্থীতা ও কমিউনিটির উন্নয়নে ভূমিকার কথা তুলে ধরেন।

একজন যোগ্য প্রার্থী হিসেবে সকলের সহযোগিতায় এগিয়ে যেতে চান উপস্থিত সকলের এই প্রিয় প্রার্থী।

সকলের প্রত্যাশা, বৃহত্তর ঢাকা সমিতি ইতালির সাধারণ সম্পাদক হিসেবে শাহাদাত হোসেন রনি’র জয় হবে, কমিউনিটি ঘুরে দাঁড়ানোর বিজয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.