• বুধ. সেপ্টে. ২৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় কৃষক লীগের মতবিনিময় সভা

নভে. 18, 2023

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় কৃষকলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলার বল্লভদী ইউনিয়ন কৃষকলীগের আয়োজনে ইউনিয়নের পিসনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন কৃষকলীগ নেতা মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও রফিকুল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ সেলিম মোল্লা,সাধারণ সম্পাদক আমিন খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত মাতুব্বর, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সহ আইন বিষক সম্পাদক লিটন কাজী, কৃষকলীগ নেতা আব্দুল মোল্লা, আলী আহমেদ, হান্নান মৃধা,ওবায়দুর রহমান, পান্নু শিকদার, জাফর শেখ, মবিন মোল্লা, আতিক মোল্লা, ইউনুস মাতুব্বর, মিলন ফকির, যুবলীগ কর্মী সিয়াম হোসেন কাশেমী প্রমূখ।

প্রসঙ্গত, গত রবিবার (১২ নভেম্বর) বিকেলে লিটন কাজীকে আহ্বায়ক ও রফিকুল ইসলামকে সদস্য সচিব করে বল্লভদী ইউনিয়ন কৃষকলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এরই অংশ হিসেবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

১৮ নভেম্বর ২০২৩

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.