• বৃহস্পতি. সেপ্টে. ২৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

আ’লীগ সরকার কৃষি বান্ধব সরকার- লাবু চৌধুরী এমপি

নভে. 7, 2023

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী এমপি বলেছেন, শেখ হাসিনা সরকারের আমলে দেশে কৃষিখ্যাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। আওয়ামীলীগ সরকার কৃষি বান্ধব সরকার। এই সরকারের আমলেই কৃষকরা বিনামূল্যে বীজ ও সার পাচ্ছেন। দেশের এই উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারে। ফরিদপুরের সালথায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা কৃষি অফিসের আয়োজনে মঙ্গলবার (৭ নভেম্বর) বিকালে উপজেলা পরিষদের হলরুমে এ বীজ ও সার বিতরন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালীর সভাপতিত্বে
বীজ ও সার বিতরণকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ওয়াদুদ মাতুব্বর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা কৃষি অফিসার সুদর্শন শিকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন গিয়াস, উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্যাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় ৫শ ক্ষুদ্র ও প্রান্তিক চাষির মাঝে ১ কেজি করে পেঁয়াজের বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি এমওপি স্যার বিতরণ করা হয়। এছাড়াও ১শ জন চাষিকে ২ কেজি করে হাইব্রিড ভূট্টাবীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।

০৭ নভেম্বর ২০২৩

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.