• শুক্র. সেপ্টে. ২৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাত করেছে ইতালিস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির নেতৃবৃন্দ

নভে. 3, 2023

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান মোঃ মনিরুল ইসলাম কে নিয়ে স্বাগত শুভেচ্ছা সহ সৌজন্য সাক্ষাত করেছে ইতালিস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির নেতৃবৃন্দ।

৩রা নভেম্বর স্থানীয় সময় বিকাল ৩ ঘটিকায় দূতাবাসের কনফারেন্স রুমে আয়োজিত এ পরিচিত সভায় উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সিলার হেড অব দ্য সেন্সরী মোঃ জসিম উদ্দিন, প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী, ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ইতালির উপদেষ্টা নুরুল ইসলাম, শহিদ উল্লাহ আক্তার, সাফিজুল হক সাফিজ, সগির আহমেদ হুমায়ুন, নজরুল ইসলাম বাবু, ও বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কমিশনার কবির আহমেদ।

সৌজন্য সাক্ষাত ও পরিচিতি সভায় দূতাবাসের বিভিন্ন কার্যক্রমের ভূয়সি প্রশংসা করেন। আগামীতে নতুন এই রাষ্ট্রদূতের মাধ্যমে দূতাবাসে প্রবাসীদের সেবা আরো সুন্দরভাবে পরিচালিত করার আহ্বান জানান। এবং ওয়েস অনার্স কল্যাণ বোর্ডের কার্ড ডিজিটাল পদ্ধতিতে স্মার্ট কার্ডের মাধ্যমে প্রবাসীদের প্রদান করারও আহ্বান জানানো হয়।
এ সময় নেতৃবৃন্দরা ব্রাহ্মণবাড়িয়া পক্ষ থেকে শীঘ্রই রাষ্ট্রদূত মোঃ মনিরুল ইসলামকে বৃহৎ পরিসরে একটি গণসংবর্ধনা আয়োজনেরও কথা বলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.