• শুক্র. সেপ্টে. ২৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

নগরকান্দায় দুই পায়ে গাঁজার প্যাকেট বেঁধে বিক্রি করতে এসে ধরা খেলেন নারী মাদককারবারী

নভে. 2, 2023

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
নড়াইল থেকে দুই পায়ে গাঁজার প্যাকেট বেঁধে রেখে মোটরসাইকেলযোগে ফরিদপুরের নগরকান্দায় বিক্রি করতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন এক নারীসহ দুই মাদককারবারী। উপজেলার জয়বাংলা মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (০২ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো, নড়াইল সদর উপজেলার মীর্জাপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী সাথী আক্তার (৩৫) ও ঝিনাইদাহ সদরের বয়রাতলা গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে কামরুল ইসলাম ওরফে মনিরুল (৪৫)।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন জানান, নড়াইল থেকে সাথী আক্তার তার দুই পায়ে অভিনব কায়দায় গাঁজা প্যাকেট বেঁেধ রেখে বোরকা পড়ে মোটরসাইকেলে করে নগরকান্দায় বিক্রি করতে এসেছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে উপজেলার দহিসারা এলাকার জয়রাংলা মহাসড়কে অভিযান চালিয়ে সাথী ও তার সহযোগী কামরুলকে আটক করা হয়।

এ সময় ওই দুই মাদককারবারীর কাছ থেকে দুই কেজি গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা পেশাদার মাদক ব্যবসায়ী। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

০২ নভেম্বর ২০২৩

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.