• মঙ্গল. সেপ্টে. ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

নেতাকর্মী নিয়ে ‘মুজিব’ সিনেমা দেখলেন সালথা উপজেলা চেয়ারম্যান

অক্টো. 24, 2023

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি শতাধিক নেতা-কর্মীদের নিয়ে উপভোগ করলেন ফরিদপুর জেলার সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার।

মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকালে ফরিদপুরের বনলতা সিনেমা হলে এই সিনেমা দেখেন তিনি। এসময় উপজেলা আওয়ামীলীগ যুগ্ন-সাধারন সম্পাদক আব্দুল ওহাব, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু,বীর মুক্তি যোদ্ধা আব্দুল কাদের, জেলা যুবলীগের সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাইনুল ইসলাম, সাধারন সম্পাদক জাহিদুর রহমা, সাবেক সভপতি সৈয়দ নাজমুল আলম লিঠু, আওয়ামীলীগ নেতা খসবু মোল্যা, সিরাজ মোল্য, বকুল মাতুব্বার,যুবলীগ নেতা ফরহাদ হোসেন, বাকি বিল্লাহ প্রমুখ।

এর আগে গত শুক্রবার (১৩ অক্টোবর) দেশের ১৫৩টি প্রেক্ষাগৃহের দুই শতাধিক স্ক্রিনে সিনেমাটি মুক্তি পায়। আর প্রতিবেশী দেশ ভারতে মুক্তি পাবে আগামী ২৭ অক্টোবর।

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি অভিনেতা আরিফিন শুভ।

ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ।

অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান,চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক জনপ্রিয় শিল্পী।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’ মুক্তির আগে থেকেই ছিল আলোচনায়। জাতির পিতাকে সিনেমার পর্দায় দেখার অপেক্ষায় ছিলেন সবাই।

নিপীড়িত বাঙালির মুক্তির জন্য গর্জে উঠেছিল একটি তর্জনী। তার বজ্রবাণীতে জেগে উঠেছিল সাত কোটি বাঙালি। যিনি বাঙালিদের জন্য এনে দিয়েছেন স্বাধীন ভূ-খণ্ড। নিজের মতো করে এগিয়ে চলার পথ দেখিয়েছেন তিনি। সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির প্রাণের স্পন্দন। বঙ্গবন্ধুকে দেশবাসী দেখেছে আন্দোলন সংগ্রামের অপ্রতিরুদ্ধ মানুষ হিসেবে। কিন্তু এর বাইরে কেমন মানুষ ছিলেন তিনি? কীভাবে বেড়ে উঠেছেন? তাঁর জীবনে কী প্রেম এসেছিল? সন্তানদের সঙ্গে তিনি সময় কাটাতেন কীভাবে? এমন অসংখ্য প্রশ্ন ঘুরপাক খায় সব বয়সের মানুষের মনে। এমন অসংখ্য প্রশ্নের উত্তর এবার মিলল চোখের সামনে ভেসে ওঠা ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের মাধ্যমে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.