• বুধ. সেপ্টে. ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় ইব্রাহিম মৃধা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

অক্টো. 20, 2023

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
“মাদক’কে না বলি, খেলার মাঠে ফিরে আসি” এই স্লোগানে ফরিদপুরের সালথায় মো: ইব্রাহিম মৃধা ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ স্কুল মাঠে এ ফাইনাল খেলার আয়োজন করা হয়।

ফাইনাল ম্যাচে গোপালপুর ফুটবল টিমের কাছে ১-০২ গোলে হুসাইন ফুটবল ক্লাব জয়লাভ করে।

উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফরিদপুর- ২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী এমপি।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক ঈব্রাহিম মৃধা, সালথা উপজেলা পরিষদ চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক ফারুকউজ্জামান, প্রবিন আওয়ামীলীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন, উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্যা, জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিরাজ আলী, জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কাউছার তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান খান, সমাজসেবক মানিক মাতুব্বর, খোরশেদ খান, মোশারেফ তালুকদার,সায়েম মিয়া (টিটন) প্রমুখ।

এসময় বিজয়ী টিম হুসাইন একাদশকে একটি ফ্রিজ ও রানার্স আপ টিম গোপালপুর একাদশকেও একটি ফ্রিজ পুরুস্কার প্রদান করা হয়।

পুরুস্কার বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী এমপি বলেন, যুব সমাজকে মাদক থেকে দুরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। আপনার মাঝে মাঝেই খেলার আয়োজন করবেন আমি আপনাদের পাশে থেকে সবসময় সহোযোগীতা করবো। আপনাদের সাথে নিয়েই সালথা-নগরকান্দাকে মাদক মুক্ত করবো ইনশাআল্লাহ।

খেলাটির সার্বিক সহযোগীতা করেন তরুন সমাজ সেবক ডুবাই গ্রুপের পরিচালক মাহতাব মৃধা।

২০ অক্টোবর ২০২৩

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.