• বৃহস্পতি. অক্টো. ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

অক্টো. 16, 2023

মনির মোল্যা,সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় শ্রী শ্রী শারদীয় দূর্গা উৎসব ২০২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও ডিও প্রদান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে উপজেলার ৪৭টি পূজা মন্ডপের সভাপতিদের নিকট ডিও প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ বাড়ৈ, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শেখ সাদিক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুপ কুমার সাহা, সাধারণ সম্পাদক বাবু অনন্ত কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক প্রহ্লাদ শীল প্রমুখ।

সভাপতির বক্তব্যে শাহাদাৎ হোসেন বলেন, এবছর সালথা উপজেলার ৮টি ইউনিয়নে মোট ৪৭টি দূর্গা মন্দিরে পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বছর পূজা মন্ডপগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা লাগানো বাধ্যতামূলক করে দেয়া হয়েছে। অধিক গুরুত্বপূর্ণ মন্ডপগুলোতে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নজরদারি থাকবে। তিনি আরও বলেন, পূজাকে কেন্দ্র করে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটতে দেয়া যাবে না। যদি কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটে তাৎক্ষণিক ৯৯৯ উপজেলা প্রশাসন ও সালথা থানা প্রশাসনের নম্বরে যোগাযোগ করবেন।

১৬ অক্টোবর ২০২৩

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.