• রবি. সেপ্টে. ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

নগরকান্দায় অবৈধ ড্রেজার বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

অক্টো. 2, 2023

মনির মোল্যা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে এক বালু ব্যবসায়ীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার বিকালে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শশার বিলে অভিযান পরিচালনা করেন, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মইনুল হক।

এ সময় ড্রেজার মালিক স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম শরীফ পালিয়ে যাওয়ায়। ড্রেজারের তিন শ্রমিককে ধরে এনে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মইনুল হক বলেন, বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে অভিযান পরিচালনা করে একজনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এ ধরনের অভিযান আগামীতে অব্যাহত থাকবে। 

০২ অক্টোবর ২০২৩

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.