• রবি. সেপ্টে. ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে নগরকান্দায় নৌকা বাইচ প্রতিযোগিতা

সেপ্টে. 29, 2023

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ফরিদপুরের নগরকান্দার চাঁদহাট কুমার নদীতে হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চরযশোরদী ইউনিয়নের চাঁদহাট বাজার কুমার নদীতে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ প্রতিযোগিতায় ছোট-বড় ৮টি নৌকা অংশ নেয়। এ উৎসব ঘিরে নদীর দুই পাড়ে বসেছে মেলা। মেলায় উঠেছে হরেক রকমের খেলনা ও বিভিন্ন ধরনের মিষ্টি।

নৌকা বাইচ প্রতিযোগিতায় বিজয়ী ১ম স্থান অধিকারী দলকে ফ্রিজ, ২য় ও ৩য় দলকে কালার টিভি দেওয়া হয়।

নৌকা বাইচ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-২, আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী এমপি।

আরো উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামার সরদার, মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাবির হোসেন মিয়া, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মোঃ আসাদুজ্জামান শাকিল, আওয়ামী লীগ নেতা কাজী শাহ্ জামান বাবুল প্রমূখ।

নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করেন চরযশোরদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আরিফুর রহমান তালুকদার পথিক ও খালেদ হুসাইন বাকি মাস্টার।

২৯ সেপ্টেম্বর ২০২৩

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.