• রবি. সেপ্টে. ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় ঈদে মিলাদুন্নবী ও প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সেপ্টে. 28, 2023

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ফরিদপুরের সালথায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বাদ আসর সালথা মডেল মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-২, আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।

আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালী, প্রবীন আওয়ামী লীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন গিয়াস, সাংগঠণিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন, চৌধুরী সাব্বির আলী, উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্যা, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠণিক সম্পাদক বাদল হোসেন, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ খান রাজ, সাধারণ সম্পাদক শাহিন আলমসহ আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া পরিচালনা করেন সালথা মডেল মসজিদের ইমাম মুফতি রবিউল ইসলাম।

এসময় প্রধান অতিথির বক্তব্য লাবু চৌধুরীর বলেন, সালথায় আর কোন মারামারি দাঙ্গা হাঙ্গামা কেউ করবেন না। এতে ভাল কিছু বয়ে আনে না। এতে আপনারা আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হই। পরকালের জন্য কিছু করতে হবে আমাদের। আমরা সবাই মিলে সুন্দর সমাজ গড়ে তুলবো।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.