• রবি. সেপ্টে. ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় স্যালাইন ও ডেঙ্গু টেষ্টের কীট অনুদান দিলেন লাবু চৌধুরী এমপি

সেপ্টে. 27, 2023

মোঃ মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ডেঙ্গু ভয়াবহতার সময়ে যখন আইভি স্যালাইনের সংকট, তখনি ফরিদপুরের সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইভি স্যালাইন ও ডেঙ্গু টেষ্ট কীট অনুদান দিলেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী এমপি।

বুধবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি তার নিজ তহবিল থেকে এক হাজার ব্যাগ আইভি স্যালাইন ও এক হাজার ডেঙ্গু টেষ্টের কীট অনুদান দেন।

সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরীর সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কাজী আবদুল মোমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

এসময় স্বাস্থ্য কেন্দ্রে সেবা নিতে আসা রোগিদের খোজখবর নেন মাননীয় সংসদ সদস্য।

২৭ সেপ্টেম্বর ২০২৩

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.