• মঙ্গল. আগস্ট ১১th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু বিরুদ্ধে সাধারণ যুবলীগের নেতাকর্মীদের অভিযোগ

সেপ্টে. 26, 2023
বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন করেন গত ১২ই সেপ্টেম্বর ২৩ বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাঈনুল হোসেন খান নিখিল। কেন্দ্রীয় যুবলীগ এর নির্দেশ জেলা উপজেলা পৌরসভার সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম গত ১৭ই জুলাই ২৩ থেকে ২৫ শে জুলাই ২৩ এর মধ্যে সমাপ্তি করা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু

 

স্বাক্ষরিত এবং কেন্দ্রীয় যুবলীগ এর অফিস থেকে সদস্য ফরম সংগ্রহের একটা ছবি পোস্ট করেছেন।
২৫শে জুলাই পার হয়ে গেছে এখন পর্যন্ত ফরিদপুর জেলার কোন উপজেলা ও পৌরসভায় কোন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম দেখা যায় নাই জিয়াউল হাসান মিঠু স্বাক্ষরিত ফেসবুকের মাধ্যমে যে ঠিকানা দিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন (” বাংলাদেশ আওয়ামী যুবলীগ ফরিদপুর জেলা শাখা, থানা রোড,
ফরিদপুর। “) ফরিদপুর জেলা যুবলীগের কার্যক্রমে উপজেলা, পৌরসভার যুবলীগের নেতাকর্মীদের মধ্যে হতাশা বিরাজ করছে আগামী জাতীয় সংসদ নির্বাচনী কার্যক্রম এবং বিএনপি জামায়াত জোট বিরুদ্ধে রাজপথে এই যুবলীগের নেতা থাকবে কি?
ফরিদপুর জেলা যুবলীগের নতুন কমিটির জন্য কেন্দ্রীয় যুবলীগ সভাপতি সাধারণ সম্পাদক পদের জন্য রাজনৈতিক জীবন বৃত্তান্ত জমা নিয়েছেন, বর্তমান আহ্বায়ক
কমিটি ৯০ দিনের কমিটি প্রায় ৯০
০ দিন পার হতে চলছে এখন পর্যন্ত ফরিদপুর জেলার ৯টি উপজেলা ৮১ ইউনিয়ন ৭২৯ টি ওয়ার্ড , ৬টি পৌরসভা ৭২ টি ওয়ার্ড কমিটি কোন কার্যক্রম নাই বললে চলে।

জিয়াউল হাসান মিঠু ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক হওয়ার পর থেকে দলীয় কার্যালয় না এসে দলীয় কার্যক্রম না করে তিনি জেলা যুবলীগের আহ্বায়ক পদ কে পুঁজি করে টেন্ডার বানিজ্য, দলীয় পদ বানিজ্য করে আসছেন।
ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি ২১ সদস্য বিশিষ্ট তিনি কখনও ২১ জন সদস্য নিয়ে আলোচনা বা মিটিং করে কোন সিদ্ধান্ত নেননি।
ফরিদপুর জেলার যুবলীগের সকল নেতাকর্মীদের নিয়ে ঢেলে সাজিয়ে নতুন কমিটি দাবী কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক এর নিকট।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.