• মঙ্গল. আগস্ট ১১th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ফরিদপুর জেলা উপজেলা পৌরসভা ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের কমিটি চায় সাধারণ নেতাকর্মী ও সমর্থক

আগস্ট 22, 2023

ষ্টাপ রিপোটার : ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির মেয়াদের ২১ বছর, কোতয়ালী যুবলীগ কমিটি ১৯ বছর, ফরিদপুর শহর যুবলীগ কমিটি নাই, চরভদ্রাসন, সদরপুর, ভাঙ্গা উপজেলা ও ভাঙ্গা পৌরসভা যুবলীগ কমিয়ে বিলুপ্তি ঘোষণা করা হয়েছে, নগরকান্দা উপজেলা, পৌরসভা যুবলীগ কমিটি বিলুপ্ত অবস্থায় আছে, বোয়ালমারী উপজেলা যুবলীগের আহ্বায়ক সোকেস খেয়ে বসে আছে, বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালি, নগরকান্দা উপজেলা পৌরসভা যুবলীগের কমিটি বিলুপ্তির পথে কোন কার্যক্রম নাই। 

১৫ বছর পর গত ৩১ শে জুলাই সালথা উপজেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে কিন্তু এখনও কমিটির সভাপতি সাধারণ সম্পাদক এর নাম ঘোষণা করা হয় নাই।

সামনে জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর জেলা যুবলীগের নেতৃত্বে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি না খাকায় যুবলীগের সাধারণ নেতাকর্মী সমর্থকদের মধ্যে হতাশা বিরাজ করছে। ফরিদপুর জেলা যুবলীগের ৯০ দিনের আহ্বায়ক কমিটি প্রায় ৩ বছর পার হয়ে গেছে এখন পর্যন্ত যতগুলো দলীয় ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা নির্বাচন নৌকার পক্ষে কোন নির্বাচনী প্রস্তুতি সভা নির্বাচনী কমিটি করেন নাই, এমনকি এখন পর্যন্ত ইউনিয়ন, উপজেলা, পৌরসভা কে নোটিশ করেন নাই জাতীয় কোন কর্মসূচি পালন করতে। গত ৫ই জুলাইয়ের আগে কেন্দ্রীয় যুবলীগ ফরিদপুর জেলা কমিটির সভাপতি সাধারণ সম্পাদক পদের জন্য রাজনৈতিক জীবন বৃত্তান্ত জমা নেন পরবর্তীতে ২ মাস পার হয়ে গেছে সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয় নাই। ফরিদপুর জেলা যুবলীগের সাধারণ নেতাকর্মী ও সমর্থকদের একটাই দাবী এখন শোকের মাস আগষ্ট মাস আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে জেলা যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক এর নাম ঘোষণা করে আগামী জাতীয় সংসদ নির্বাচন নৌকার মাঝি কে বিজয় করতে সহায়তা করবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.