• বুধ. জুন ২৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা ও হেরোইন উদ্ধার

মে 26, 2023

ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে ইয়াবা বড়ি ও হেরোইনসহ শোভন চন্দ্র মনিদাস (৩২) নামের এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা, ৫০০ পুরিয়া হেরোইন ও মাদক বিক্রির ১২’শ টাকা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৬ মে) সকালে উপজেলার বালিয়া ইউনিয়নের রামরাবন গ্রাম থেকে শোভন চন্দ্র মনিদাসকে গ্রেপ্তার করা হয়। তিনি একজন শীর্ষ মাদক ব্যবসায়ী।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী শোভন চন্দ্র মনিদাস ধামরাইয়ের রামরাবন গ্রামের সুকুমার চন্দ্র মনিদাসের ছেলে।

কাওয়ালিপাড়া তদন্ত কেন্দ্রের এসআই নিউটন মৃধা বলেন, আজ শুক্রবার ভোর সকালে রামরাবন এলাকায় অভিযান চালিয়ে শোভন চন্দ্র মনিদাসকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.