• শনি. আগস্ট ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা চেয়ারম্যান

এপ্রিল 26, 2023

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের খোয়ার গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা প্রশাসন।

বুধবার দুপুরের দিকে খোয়াড় গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মিলন শেখ ও সাজেদ শেখের বাড়িতে উপস্থিত হয়ে তাদের পরিবারের কাছে খাদ্য-সামগ্রী তুলে দেন সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ বাড়ৈ।

উল্লেখ্য, গত মঙ্গলবার খোয়াড় গ্রামে রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় মিলন শেখের একটি টিনের ঘর , সাজেদ শেখের একটি টিনের ঘর পুড়ে যায়। এতে আনুমানিক ২লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

২৬ এপ্রিল ২০২৩

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.