• শনি. সেপ্টে. ২৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

মুন্সিগঞ্জ জেলা এসোসিয়েশন মনফালকনে রোজাদারদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

এপ্রিল 16, 2023

প্রতি বছরের ন্যায় এবারও মনফালকনে শহরের দুইটি মসজিদে প্রায় দুই হাজার রোজাদারদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে মুন্সীগঞ্জ জেলা এসোসিয়েশনের মনফালকনে। রোববার আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাজারুল ইসলাম মাসুম,সাধারণ সম্পাদক মাসুদ রানা রশিদ এর পরিচালনায় ইফতার পূর্বে বয়ান পেশ করে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন আবুবকর মসজিদের ইমাম মিজানুর রহমান ।

রোজাদারদের স্বাগত জানিয়ে সংগঠনের প্রধান উপদেষ্টা মাসুদ পারভেজ ও সভাপতি এবং সাধারণ সম্পাদক সংক্ষিপ্ত বক্তব্যে সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনেও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান করেন এবং উপস্থিতিদের কাছে দোয়া প্রার্থনা করেন। এসময় সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা তারা মিয়া সিনিয়র সহ সভাপতি red আকবর পাপন,সহ-সভাপতি ইব্রাহিম হোসেন (সাগর),জামাল মিয়া, আল আমিন দিদার,সাংগঠনিক সম্পাদক শরীফ হোসেন, কোষাধক্ষ্য মোক্তার খান, সাইদুর রহমান প্রচার সম্পাদক সহ মনফালকনে শহরের বিভিন্ন আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.