২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উদযাপন করেছে ইতালী আওয়ামী লীগ। সভায় বক্তারা বলেন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীন একটি জাতি হিসেবে স্বাধীনতা ঘোষণা করার দিন।
ইতালি আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি হাবীব চৌধুরীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক হাসান ইকবাল। সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাদিউল ইসলাম হাদি‘র পরিচালনায় বিশেষ বক্তা ছিলেন আবু তাহের, জামান মুক্তার, হাবীব মকদম ও মুক্তিযোদ্ধা লুতফর রহমান।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, তুহিনা সুলতানা মলি, মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি উম্মে হানি চৌধুরী, সাধারণ সম্পাদক নয়না আহম্মেদ, রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন, সাধারণ সম্পাদক খলিল বন্দুকসি, যুবলীগের মহি্উদ্দিন তপদার ও ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সহযোগি সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা দিবস বাংলাদেশের মানুষের কাছে মুক্তির প্রতিজ্ঞায় উদ্দীপ্ত হওয়ার ইতিহাস৷ লাখো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে সমুন্নত রাখতে দেশ বিরোধীদের বিরোদ্ধে আরও সোচ্চার হতে হবে।
আলোচনা শেষে বঙ্গবন্ধু সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও ইফতার করা হয়।
ইতালী আওয়ামী লীগ আয়োজিত ২৬ মার্চ
