• বুধ. জুলাই ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় সাংবাদিকদের সাথে ইউএনও’র প্রেস ব্রিফিং

মার্চ 21, 2023

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি॥
ফরিদপুরের সালথায় সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিন প্রেস ব্রিফিং করেছেন।

মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে এ প্রেস ব্রিফিং করেন।

মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী, দেশ রত্ন শেখ হাসিনা কর্তৃক আগামী ২২ মার্চ ২০২৩ ইং তারিখে দেশ ব্যাপী ভূমিহীন ও গৃহহীনমুক্ত কার্যক্রম উদ্বোধন করবেন সেই বিষয়টি সাংবাদিকদের অবগত করেন তিনি।

এসময় সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ুবী, উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাস, উপজেলা মৎস্য অফিসার রাজীব রায়, সালথা মডেল প্রেসক্লাবের সভাপতি আবু নাসের হুসাইন, সাংবাদিক নুরুল ইসলাম নাহিদ, সহসভাপতি এমকিউ হোসাইন বুলবুল, সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সাংবাদিক আরিফুল ইসলাম, শফিকুল ইসলাম, বিধান মন্ডল সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী অফিসার আক্তার হোসেন শাহিন বলেন, আগামিকাল ২২ মার্চ ২০২৩ মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ণ-২ এর আওতায় ক তালিকাভুক্ত ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করা হবে। একই সাথে ৭ জেলার সাথে ১৫৯ টি উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে। ১৫৯ টি উপজেলার মধ্যে আগামীকাল সালথা উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করা হবে। সালথা উপজেলায় এ প্রকল্পের আওতায় সর্বমোট ৬৩৩ টি গৃহ নির্মাণপূর্বক হস্তান্তর করা হয়েছে। হস্তান্তরকৃত গৃহের পাশাপাশি সুপেয়পানির জন্য নলকূপে, বিদ্যুৎ সংযোগ এর ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া উপজেলা প্রশাসন কর্তৃক উপকারভোগীদের চাহিদা অনুযায়ী পেশা উন্নয়নমূলক প্রশিক্ষণ ও ঋণ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

২১ মার্চ ২০২৩

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.