• রবি. জুলাই ২৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করার লক্ষে মতবিনিময় সভা

মার্চ 8, 2023

মনির মোল্যা, সালথা (ফরিদপুুর) প্রতিনিধি:
ফরিদপুুরের সালথা উপজেলাকে ভূমতিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করার লক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রায়ণ-২ এর আওতায় পুর্নবাসিত ‘ক’ শ্রেণীভুক্ত পরিবারের তথ্য পর্যালোচনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ মার্চ) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ লিটন আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী, উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) জীবাংশু দাস, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আক্তার হোসেন শাহীন জানান, সালথা উপজেলায় তালিকাভূক্ত ২৩৩ জন ব্যক্তিকে তিন দফায় প্রধারমন্ত্রীর উপহার হিসেবে আধাপাকা ঘর ও ভূমির দলিল দিয়ে পুনর্বাসিত করা হয়। এ উপজেলায় “ক” শ্রেণির তালিকাভুক্ত আর কোনো ব্যাক্তি বা পরিবার না থাকায় আগামী ২১ শে মার্চ সালথা উপজেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত উপজেলা ঘোষণা দিবেন প্রধানমন্ত্রী।

৮ মার্চ ২০২৩

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.