• সোম. জুলাই ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত

মার্চ 7, 2023

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের সালথায় ঐতিহাসিক ৭ মার্চ ২০২৩ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা চত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, সালথা থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠন সমূহ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ুবী, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ সাদি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, জেলা যুবলীগের সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, কৃষকলীগের সভাপতি মোঃ সেলিম মোল্যা, উপজেলা ছাত্রলীগের সভাপতি রায়মোহন কুমার রায়সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

৭ মার্চ ২০২৩

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.