• বুধ. জুলাই ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ’এর ৬ষ্ঠ বছর পূর্তি প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মার্চ 7, 2023

সখীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ’এর ৬ষ্ঠ বছর পূর্তি প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক :-

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ এর ৬ষ্ঠ তম বছর পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
সোমবার (৬ মার্চ)সন্ধ্যায় বর্ণাঢ্য আয়োজনে শোভাযাত্রা ও নিউজ টাঙ্গাইল এর অফিস কক্ষে কেক কেটে মিষ্টি বিতরণ এর মধ্য দিয়ে পত্রিকাটির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

এসময় উপস্থিত ছিলেন সখীপুর থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রিপন,ভাইস চেয়ারম্যান (বিআরডিবি ও এশিয়ান টিভি’র সখীপুর প্রতিনিধি এবং নিউজ টাঙ্গাইল এর সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলু প্রমুখ সহ সখীপুর প্রেস ক্লাব,রিপোর্টার্স ইউনিটি,বাংলাদেশ প্রেসক্লাবের সদস্য ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও দৈনিক প্রতিদিনের কাগজের সমৃদ্ধি কামনা করে দোয়া ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে কেক কেটে শুভ সূচনা করা হয়।

এবিষয়ে দৈনিক “প্রতিদিনের কাগজ” এর সখীপুর উপজেলা প্রতিনিধি আহমেদ সাজু
বলেন,আজকের এ আয়োজনে সকল পর্যায়ের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছে। আমি সকলকে সার্বিক সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি ও সামনের দিন গুলোতে সকলকে পাশে নিয়ে পথ চলতে চাই।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.