• মঙ্গল. জুলাই ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে কুকুরের কামড়ে শিশুসহ ১০জন আহত,আতঙ্কে এলাকাবাসী

মার্চ 2, 2023
প্রতিকী ছবি

সখীপুরে কুকুরের কামড়ে শিশুসহ ১০জন আহত,আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক:-

টাঙ্গাইলের সখীপুর উপজেলার  কয়েকটি গ্রামে কুুুুকুরের কামড়ে প্রায় ১০জন আহত হয়েছে।
মঙ্গলবার ও বুধবারের এ ঘটনায় আতঙ্ক বিরাজ করছে পুরো এলাকায়।
আহতরা চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে রোগীদের স্বজনরা।
জানা যায়, উপজেলার কাকড়াজান ইউনিয়নের শ্রীপুর রাজনীতি মোড় গ্রামের ফাতেমা আক্তার (১৫) ভূয়াইদ গ্রামের মোঃ আন্নাস আলী (৩)ভাতগড়া গ্রামের আঃ কদ্দুস (৩৫) রোজিনা (১৬) একই গ্রামের পল্টী খামারি কর্মচারী ইন্তাজ (৩০) জুয়েল রানা(২১)সহ বেস কয়েক জনকে হাতে,পিঠে, মাথায় এবং পায়ে কামড় দিয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে ঐ রাতেই গ্রামবাসীকে সতর্কতা অবলম্বন করতে যুবলীগ নেতা খাঁন আহম্মেদ হৃদয় পাশার ফেইসবুক পেইজ থেকে লাইভে সংযুক্ত ছিলেন, কাকড়াজান ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সোলাইমান খান এবং এলাকাবাসী অনেকই।

এবিষয়ে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আঃ আহাত বলেন, কুকুরে কামড়ে আহত এক শিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে টাঙ্গাইল পাঠিয়েছি অন্যান্যদের ভ্যাকসিন দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.