• বুধ. জুলাই ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে বার্ষিক ক্রীড়া-নবীন বরণ ও পুরস্কার বিতরণ

ফেব্রু. 14, 2023
সখীপুরে বার্ষিক ক্রীড়া-নবীন বরণ ও পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিবেদক:-
টাঙ্গাইলে সখীপুর এম পাইলট মডেল গভঃ স্কুল এন্ড কলেজ ও সখীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া -সাহিত্য সাংস্কৃতিক নবীন বরণ ও একাদশ শ্রেণি-পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৩ ফেব্রয়ারি(সোমবার) বিকালে এম পাইলট মডেল গভঃ স্কুল এন্ড কলেজ ও সখীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল ৮(সখীপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের।
সখীপুর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ঝিল্লুর রহমান আলম, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রাফিউল ইসলাম,উপজেলা রির্সোস সেন্টার ইনস্ট্রাক্ট হেলেনা পারভীন প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.