• শনি. অক্টো. ২৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে শাহ্ কামাল রহঃ মাজারের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন-এমপি জোয়াহের

জানু. 1, 2023

সখীপুরে শাহ্ কামাল রহঃ মাজারের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন-এমপি জোয়াহের

নিজস্ব প্রতিবেদক:-
টাঙ্গাইলের সখীপুর উপজেলাধীন গড়গোবিন্দপুর পীরে কামেল শাহসূফী হযরত শাহ্ কামাল (রহঃ)এর মাজার শরীফ পূণ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল ০৮ (বাসাইল সখীপুর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এড.জোয়াহেরুল ইসলাম
ভিপি জোয়াহের।

 

এসময় পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এড. জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সখীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রকৌশলী ফারজানা আলম, সখীপুর থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ রেজাউল করিম রিপন।
অন্যদের মধ্যে চর্যাপদ গবেষক প্রফেসর আলীম মাহমুদ, অধ্যাপক রফিক- ই রাসেল, আতায়োর চেয়ারম্যান,আসিফ চেয়ারম্যান,
প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর,শাকিল আনোয়ার প্রমুখ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং বিভিন্ন ইউনিটির প্রায় পাঁচ শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত থেকে ভিত্তি প্রস্তর স্থাপন করে।

অনুষ্ঠানে দোয়া ও মিলাদ মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.