• রবি. সেপ্টে. ৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে পুলিশ কর্মকর্তার উদ্যোগে শীত বস্ত্র বিতরণ

ডিসে. 24, 2022

রাজিউল হাসান পলাশঃ ঢাকার ধামরাইয়ের যাদবপুর ইউনিয়নের ৩০০ শত সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২৪ ডিসেম্বর শনিবার সকালে বাংলাদেশ পুলিশের এসবি শাখার এডিশনাল এসপি ধামরাইয়ের কৃতি সন্তান শহিদুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে এ শীত বস্ত্র বিতরণ করা হয়।

বীর মুক্তিযোদ্ধা মোঃ আওলাদ হোসেনের সভাপতিত্বে, এডিঃ এসপি শহিদুল ইসলাম শীত বস্ত্র বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, আলোকিত যাদবপুর সংগঠনের সহ সভাপতি আলী ইমরান দুলাল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মিতুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ ব্যাপারে এডিঃ এসপি শহিদুল ইসলাম বলেন, আজ এতিম, বিধবা এবং অসহায় ৩০০ জন মানুষের মাঝে শীতবস্ত্র বিরতণ করেছি। আমি আগেও এভাবে অসহায় মানুষের পাশে থেকেছি। আমি মনে করি আমার আয়ে অসহায়দের হক রয়েছে তাই আমি অসহায় মানুষের পাশে দাড়াতে চেষ্টা করি। তীব্র এই শীতে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে দেশের সকল বিত্তশালী মানুষদের প্রতিও আহ্বান জানান পুলিশের এই কর্মকর্তা।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.