• বৃহস্পতি. জুলাই ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে জাতীয় সংবিধান দিবস উদযাপন

নভে. 4, 2022

সখীপুরে জাতীয় সংবিধান দিবস উদযাপন
“বাদল হোসাইন”
টাঙ্গাইলের সখীপুরে জাতীয় সংবিধান দিবস উদযাপন করা হয়েছে।

শুক্রবার (৪ নভেম্বর) সকাল১০ টায় উপজেলা প্রশাসন এ দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেন।

উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল।

অন্যদের বক্তব্য রাখেন পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার এমও গণি, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মনসুর আহমেদ, ইউসিসিএ লি. এর চেয়ারম্যান কেবিএম রুহুল আমীন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.