• শুক্র. জুলাই ৩১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে এসএসসি পরীক্ষা দেওয়া শিক্ষার্থীর বিয়ে ভেঙে দিলেন ওসি

অক্টো. 20, 2022

সখীপুরে এসএসসি পরীক্ষা দেওয়া শিক্ষার্থীর বিয়ে ভেঙে দিলেন ওসি
বাদল হোসাইন সখীপুর:-
টাঙ্গাইলের সখীপুরে এসএসসি পরীক্ষা  শিক্ষার্থীর বাল্য বিয়ে ভেঙে দিলেন ওসি মো. রেজাউল করিম। বুধবার বিকেলে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাহারতা এলাকায় এ বিয়ে ভেঙে দেন তিনি। এসময় মেয়ের অভিভাবক মেয়েকে ১৮ বছরের আগে বিয়ে না দেয়ার প্রতিশ্রুতি দিলে ওই বাড়ি থেকে চলে আসে পুলিশ।
সে ২০২২ সালে সখীপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে।।

সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার কাহারতা এলাকায় বাল্য বিয়ের খবর পেলে পুলিশ নিয়ে ঘটনা স্থলে যাই। বিয়ের আয়োজন বন্ধ করে দিয়ে মেয়ের পরিবারকে বাল্য বিয়ের কুফল সম্পর্কে বুঝাই। তারপর মেয়ের পরিবার মেয়েকে বাল্য বিয়ে না দেয়ার প্রতিশ্রুতি দিলে আমরা চলে আসি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.