• মঙ্গল. সেপ্টে. ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে ভাটার চুল্লি ভেঙ্গে ধবংস ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

অক্টো. 1, 2022

রাজিউল হাসান পলাশ (ধামরাই): ঢাকার ধামরাই উপজেলার অবৈধ ০৩ ভাটায় জরিমানা ও চুল্লি ভেঙ্গে ধবংস করেছে ভ্রাম্যমাণ আদালত। হাই কোর্টের নির্দেশনা অনুযায়ী ঢাকা জেলা প্রশাসন ও ধামরাই উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অভিযানটি পরিচালিত হয়।

০১ অক্টোবর শনিবার ঢাকা জেলা প্রশাসন এবং ধামরাই উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে নান্নার ইউনিয়নের মেসার্স একতা ব্রিকস এবং মেসার্স এমকেবি ব্রিকস নামে দুটি অনুমোদনবিহীন ইট ভাটার চিমনি গুড়িয়ে দেয়া হয় এবং অপর একটি ইট ভাটা মেসার্স পাওয়ার ব্রিকস কে আইন লঙ্ঘন করার দায়ে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মঈনুল হক এবং ধামরাই উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ফারজানা আক্তার। অভিযানের সার্বিক সহায়তায় ছিল ধামরাই থানা পুলিশ।

ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মইনুল হক বলেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যেসব ইট ভাটার কাগজপত্র নেই, সেই ভাটাগুলো বন্ধের নির্দেশ রয়েছে। তাই পরিবেশ দূষনকারী ও অবৈধ ইট ভাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।অবৈধ ইট ভাটার বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.