• সোম. সেপ্টে. ৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে চেয়ারম্যান এর বাড়ীতে চুরি

আগস্ট 28, 2022

সখীপুরে চেয়ারম্যান এর বাড়ীতে চুরি

বাদল হোসাইন সখীপুর:-টাঙ্গাইলের সখীপুরে হাতীবান্ধা ইউনিয়নের ৫ বা‌রের চেয়ারম‌্যান গিয়াস উ‌দ্দি‌নের বা‌ড়ি‌তে দু:সাহ‌সিক চু‌রির ঘটনা ঘটেছে । শনিবার দিবাগত রাতে উপজেলার হাতিয়া গ্রামে এ চুরির ঘটনা ঘটে।

চেয়ারম্যানের পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো চেয়ারম্যান ও তাঁর স্ত্রী রাতের খাবার খেয়ে ঘুমাতে যায়। গভীর রাতে দরজার কাছে সাবল দিয়ে ঘরের বেড়া কেটে দরজার খিল খুলে ঘরে ঢুকে।

তাঁরা গভীর ঘুমে আচ্ছন্ন থাকায় চোরেরা ১০ভ‌রি স্বর্ণের গহনা ও নগদ অর্থসহ ১১লাখ টাকার মালামাল চু‌রি করে নিয়ে যায়। এ ঘটনায় এলাকাবাসীর মধ‍্যে আতঙ্ক বিরাজ করছে। সখীপুর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন জানান, এমন দুঃসাহসিক চুরির ঘটনা, তাও আবার আমার ঘরে, জীবনে প্রথম দেখলাম।

সখীপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি অবশ্যই খতিয়ে দেখা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.