• রবি. আগস্ট ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

আগস্ট 26, 2022
নিহত হারুন মিয়ার ছবি

সখীপুরে বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

বাদল হোসাইন সখীপুরঃ-
টাঙ্গাইলের সখীপুরে বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে গিয়ে হারুন নামের এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।
২৬ আগস্ট, শুক্রবার বেলা ১২ টার দিকে উপজেলার আন্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হারুন টাঙ্গাইল জেলা বেসরকারি বৈদ্যুতিক শ্রমিক ইউনিয়নের সম্মানিত সদস্য এবং সখীপুর পৌর এলাকার ৬নং ওয়ার্ডের মৃত মজিদ মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বেলা ১২ টার দিকে বৈদ্যুতিক লাইন মেরামতের জন্য খুঁটিতে উঠেন তিনি। লাইন মেরামতের একপর্যায়ে খুঁটি থেকে পরে গিয়ে মাথায় আঘাত পান তিনি।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সেখান থেকে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
নিহতের ছোট ভাই রিপন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন বাদ এশা সখীপুর পি এম পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে আমার ভাইয়ের জানাজা। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.