• রবি. আগস্ট ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলর এর আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদাত দিবস পালন

আগস্ট 17, 2022

সখীপুরে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলর এর আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদাত দিবস পালন

বাদল হোসাইন সখীপুর:-

বুধবার দুপুরে সখীপুর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল।

এছাড়া পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, বীর মুক্তিযোদ্ধা এমও গণি, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী শিকদার, বীর মুক্তিযোদ্ধা সাইদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোকছেদ আলী, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.