• বুধ. জুলাই ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে মোটরসাইকেল ট্রাক মুখোমুখি সংঘর্ষ! নিহত ১

জুন 25, 2022
ছবিঃ- নিহত শামীম আল মামুন

সখীপুরে মোটরসাইকেল ট্রাক মুখোমুখি সংঘর্ষ! নিহত ১

”বাদল হোসাইন সখীপুর”

টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত শামীম আল মামুন (২৫) নামে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ জুন) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি বেসকারি হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত শামীম আল মামুন উপজেলার বোয়ালী গ্রামের কদম আলীর ছেলে এবং করটিয়া সাদত বিশ্ববিদ্যালয় কলেজের সমাজকর্মে মাস্টার্সের ছাত্র।

নিহতের বড় ভাই সুমন আহমেদ বলেন, গত বৃহস্পতিবার (২৩ জুন) দুপুর ১২টার দিকে শামীম আল মামুন ও তার চাচাত ভাই মোটরসাইকেলযোগে নলুয়া বাজার থেকে নিজ বাড়ি বোয়ালী আসার পথে আড়ালিয়া পাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শামীম আল মামুন গুরুতর আহত হয়। পরে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। দুই দিন চিকিৎসা নেওয়ার পর শনিবার দুপুরে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে পরিবার-পরিজন ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এ ব্যাপারে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, দুর্ঘটনার বিষয়টি আমার জানা ছিল না। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.