• মঙ্গল. অক্টো. ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে দুই কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার

জুন 13, 2022

সখীপুরে দুই কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার
“বাদল হোসাইন”
টাঙ্গাইলের সখীপুরে স্কুল পড়ুয়া মুসফিক (১৬) ও রাকিব (১৬) নামে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১২ জুন) দিবাগত রাতে পৌর এলাকার বাগানচালা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার সকালে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার বিকেলে পৌর এলাকার তালতলা চত্বরে সংঘবদ্ধ কিশোর চক্র ধারালো অস্ত্র নিয়ে কুপাকুপি করে।
এসময় রাসেল নামের এক কিশোররে উপর আক্রমণ চালায় তারা। এসময় সে দৌঁড়ে স্থানীয় একটি টেইলার্সের দোকানে যায়। সেই দোকানে গিয়ে সংঘবদ্ধ কিশোররা তাকে কুপিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় আহত কিশোরের বাবা জামাল হোসেন ১২ জন কিশোরের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬/৭ জনের নামে সখীপুর থানায় মামলা করেন।
এঘটনায় রবিবার রাতে সখীপুর থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. মনিরুজ্জামান পুলিশ নিয়ে অভিযান চালিয়ে দুই কিশোরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
উপ-পরিদর্শক (এস.আই) মো.মনিরুজ্জামান বলেন, কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেফতার করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলা নেয়া হয়েছে।
পুলিশের অভিযান অব্যাহত আছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.