• বুধ. অক্টো. ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বিশ্বনবী কে নিয়ে কটুক্তি ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে সখীপুরে মানববন্ধন

জুন 10, 2022

বিশ্বনবী কে নিয়ে কটুক্তি ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে সখীপুরে মানববন্ধন

”বাদল হোসাইন”
বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি ও চরম অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে সখীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ ১০ জুন,শুক্রবার জুমার নামাজের পর সখীপুর মোখতার ফোয়ারা চত্বরে কওমী ওলামা পরিষদের আয়োজনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এসময় ওলামা পরিষদের সভাপতি সাইফুল্লাহ বেলালী, সম্পাদক মাওলানা আব্দুল লতিফ, সখীপুর থানা মসজিদের ইমাম আবু বকর সিদ্দিক, ওলামা পরিষদ নেতা রুহুল আমীন, মাওলানা জাহিদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, ভারতে বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি ইউনিটের প্রধান নাভিন জিন্দাল বিশ্বনবীকে কটাক্ষ করে যে মন্তব্য করেছে এজন্য তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে, যাতে ভবিষ্যতে আর কেও বিশ্বনবীকে নিয়ে কটাক্ষ না করতে পারে। এসময় তারা সকল ভারতীয় পণ্য বর্জনের ঘোষণা দেন।

উল্লেখ্য সম্প্রতি ভারতে বিজেপির মুখপাত্র নূপুর শর্মা এবং দিল্লি ইউনিটের প্রধান নাভিন জিন্দাল কর্তৃক মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে কটুক্তি ও চরম অবমাননাকর মন্তব্য করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.