ইতালির রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের মাধ্যমে ইফতার তথা ইসলামকে তুলে ধরার মধ্য দিয়ে বাংলাদেশী কমিউনিটিকে এগিয়ে নেয়ার প্রয়াসে রোমের মক্কি মসজিদে অনুষ্ঠিত হলো মাদারীপুর জেলা সমিতির ইফতার মাহফিল। এতে প্রায় চার শতাধিক রোজাদার অংশগ্রহণ করেন।
ইতালীতে বাংলাদেশী প্রবাসীদের অন্যতম বৃহত জনগোষ্টির সংগঠন মাদারীপুর জেলা সমিতির সভাপতি ওয়াদুদ মিয়া জনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী।
এছাড়াও উপস্থিত ছিলেন ইতালিয়ান রাজনৈতিক দল পারতিতো লিভেরতাস এর পাওলো মালি, কালাব্রিয়ার সাবেক মেয়র এড. জর্জো সেবাসতিয়ানো, বিশিষ্ট্য আইনজীবী আলেসসিও কাসসিয়েরে ও পারতিতো দেমোক্রাসিয়া দেল পপলো’র সেক্রেটারী এড. কারলো প্রিওলো সহ ইতালিয়ান বিশিষ্ট্য ব্যক্তিবর্গ ও বাংলাদেশ সমিতি ইতালির সভাপতি হাসানুজ্জামান কামরুল সহ ইতালি আওয়ামী লীগ ও ইতালি বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতারের পাশাপাশি ইতালি ও বাংলাদেশের সুসর্ম্পক এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বাংলাদেশ কমিউনিটিতে সৌহাদ্য স্থাপন করা ছিল আয়োজনের উদ্দেশ্য।
এসময় সংগঠনের উপদেষ্টা ও বৃহত্তর ফরিদপুর সমিতির সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, শরিয়তপুর জেলা সমিতির সভাপতি আবদুর রউফ ফকির, সংগঠনের সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান মনির, সহ সভাপতি আবুল কালাম মৃধা, কোষাধ্যক্ষ মতিন কবির, সদস্য মো: কামাল মো: সজল, মো: রনি ও শওকত হোসেন, জুয়েল খান সহ বিভিন্ন আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার পূর্বে আত্মশুদ্ধির মধ্যদিয়ে মানবজীবন পরিচালনা এবং প্রবাসী সহ সকলের জন্য দোয়া ও মুনাজাত করা হয়। এছাড়াও ইফতার পরবর্তিতে অতিথিবৃন্দ সৌজন্য সাক্ষাত করেন এবং সংক্ষিপ্ত ভাবে উভয় দেশে বাংলাদেশীদের অবদান ও অবস্থান তুলে ধরা হয়।
