• বুধ. অক্টো. ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে সখীপুরে ৬ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

মার্চ 19, 2022

মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে সখীপুরে ৬ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

 

“বাদল হোসাইন সখীপুর”

 মুক্তির উৎসব ও  সুবর্ণজয়ন্তী উপলক্ষে টাঙ্গাইলের সখীপুরে উপজেলা প্রশাসন কর্তৃক বাঙালীর শ্রেষ্ঠ সন্তান ৬জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়েছে।শনিবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে এ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় সাংসদ, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।এ সময় সংবর্ধীয় ৬ বীর মুক্তিযোদ্ধা পৌর মেয়র আবু হানিফ আজাদ, মো,ওসমান গণি মিঞা, আঃ মালেক, আব্দুল্লাহ মিয়া,মোঃ জসিম উদ্দিন, মোশারফ হোসেন খানসহ উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, প্রফেসর আলীম মাহমুদ, অধ্যক্ষ সাঈদ আজাদ, অধ্যাপক কেবিএম খলিলুর রহমান, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক ইকবাল গফুর, সাবেক সভাপতি শাকিল আনোয়ারসহ মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী, শিক্ষক শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধকালীন সময়ের বিভিন্ন ঘটনা তুলে ধরে বক্তব্য দেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.