• সোম. সেপ্টে. ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরের গোলাপী বাঁচতে চায়!সে ক্যান্সারে আক্রান্ত 

মার্চ 9, 2022

সখীপুরের গোলাপী বাঁচতে চায়!সে ক্যান্সারে আক্রান্ত

“বাদল হোসাইন সখীপুর”

ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন গোলাপী। তিনি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কীর্তনখোলা গ্রামের আব্দুল মালেক মিয়ার কন্যা। ডাক্তারের পরামর্শে নিয়মিত কেমো থেরাপি দিলে তাকে বাঁচানো সম্ভব। টাঙ্গাইলের সোনিয়া ক্লিনিকের ক্যান্সার বিশেষজ্ঞ ডা. আবদুল্লাহ আল মামুন খানের কাছে চিকিৎসাধীন রয়েছেন।

ডা. আব্দুল্লাহ আল মামুন জানান, নিয়মিত চিকিৎসা নিলে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তার চিকিৎসার জন্য ১০ থেকে ১২ লাখ টাকা প্রয়োজন। তার পরিবারের পক্ষ থেকে এত টাকা জোগাড় করা সম্ভব না। তাই এ দেশের বিত্তবানদের কাছে মেয়েকে বাঁচাতে সহযোগিতা চেয়েছেন গোলাপীর বাবা আব্দুল মালেক মিয়া।
ক্যান্সারে আক্রান্ত গোলাপীর বাবা আব্দুল মালেক মিয়া বলেন, গোলাপীর কেমোথেরাপি চলছে। আর্থিক সংকটের কারণে ঠিক মতো চিকিৎসা করাতে পারছিনা। তাই দেশবাসীর বিত্তবানদের কাছে মেয়ের চিকিৎসার জন্য হাত পেতেছি। আপনার একটি টাকার চিকিৎসায় বাঁচতে পারে আমার মেয়ের জীবন। যারা এই সাহায্যে এগিয়ে আসতে চান তাদের জন্য নিচে ব্যাংক একাউন্ট ও বিকাশ নম্বর দেয়া রইলো।
সোনালী ব্যাংক, সখীপুর শাখার সঞ্চয়ী হিসাব নম্বর: ৬০২.৪৪.০১০৩৭৪২৭

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.