• সোম. সেপ্টে. ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে নবাগত ইউএনও ফারজানা আলম এর মতবিনিময় 

মার্চ 8, 2022
সখীপুরে নবাগত ইউএনও ফারজানা আলম এর মতবিনিময়
বাদল হোসাইন সখীপুরঃ-সখীপুর উপজেলায় নবযোগদানকৃত নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম সোমবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে  মতবিনিময় করেছেন। মতবিনিময় অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনৈতিক, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা অ্যাড.জোয়াহেরুল ইসলাম। আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ,  সহকারী কমিশনার(ভূমি) জাকিয়া সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম, সাবেক অধ্যক্ষ আলীম মাহমুদ, প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রুহুল আমীন মুকুল, ইউপি চেয়ারম্যান এসএম কামরুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সাইদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মফিজুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ,  উপজেলা জামিয়াতুল মোদার্রেছিনের সভাপতি মাও.আবুল খায়ের, নারী নেত্রী মোসলিমা খাতুন, অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান,  কেবিএম রুহুল আমীন, কাজী শফিউল ইসলাম, শিবলী সাদিক প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.