• শনি. সেপ্টে. ৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

একজন আতাউল্লাহ ফারুক, কমিউনিটির উজ্জ্বল নক্ষত্র: আব্দুল হালিম

মার্চ 3, 2022
সামাজিক,রাজনৈতিক,কমিউনিটিসহ বিভিন্ন সাংগঠনের সাথে একটা সম্পর্ক কতোখানি ভালোবাসার গভীরতা থাকলে দিন,মাস,বছর ,যুগ ধরে সমানতালে চলা সম্ভব তা আমি একজন মানুষের মধ্যে দেখেছি,একতাই সব শক্তির উৎস্য তা দেখেছি একজন ছাত্রনেতার শক্তিশালী নেতৃত্বে।বিজয় কিভাবে ছিনিয়ে আনতে হয় যা দেখেছি তার সততা এবং শিশু সুলভ হাসির মাঝে।কিছু তরুন উদ্যমী যুবক নিয়ে একের পর এক সফল ইভেন্টগুলি যেভাবে লন্ডনের মাটিতে উপহার দিতে সক্ষম হয়েছেন তিনি হলেন একজন আতাউল্লাহ ফারুক। আমার সাথে আতাউল্লাহ ফারুকের পরিচয় প্রায় একযুগ আগে ২০১০/২০১১সালের দিকে। কমিউনিটির সাংগঠনিক দায়িত্ব পালনকালে আমার সাথে আতাউল্লাহ ফারুকের অনেক মতবিনিময়,সভা,টকশোসহ সাংগঠনিক আলোচনা হয়েছে। কমিউনিটির জন্য তার ভালোবাসা এবং সমাজের জন্য একতাবদ্ধ হয়ে কাজ করার চেষ্টা একটা মানুষের ভিতর এতো গভীর তার আমি আতাউল্লাহ ফারুকের মাঝে পেয়েছি।বিজয়মেলা উপলক্ষে এক আলোচনা সভায় সামাজিক সাংগঠনের নেত্রীবৃন্দদের ব্যাপারে একটা প্রস্তাব করেছিলাম এবং বিজয় মেলার স্টেজে তিনি আমার প্রস্তাবকে স্বাগত জানিয়ে প্রমান করে দিয়েছেন তিনি শুধু মিডিয়া ব্যক্তিত্ব না সামাজিক ও সাংগঠনিক বান্ধবও বটে। ধন্যবাদ একজন আতাউল্লাহ ফারুককে এবং ইউরোপের জনপ্রিয় টিভি iON TV- কে আমাদের কথা সামাজিক কর্মকাণ্ড ও সাংগঠনিক সবকিছুই সাধারণ জনগণের কাছে পৌঁছে দেয়ার জন্য। আতাউল্লাহ ফারুক আমার কাছে একজন কমিউনিটি হিরো। অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা একজন আতাউল্লাহ ফারুক ও ion tv-কে আরেকটা সফল ইভেন্ট “বিজয় মেলার” জন্য।
আব্দুল হালিম
সভাপতি (সাবেক)
বাংলাদেশী ইতালীয়ান ওয়েলফেয়াার এসোসিয়েশন ইউকে

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.